দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে প্রস্তাবিত বিভিন্ন সেতু প্রকল্প পরিদর্শন করছেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মো. আবদুর রউফ। এরই ধারাবাহিকতায় ঝালকাঠির সুগন্ধা নদীর সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেছেন তিনি।
সেতু নির্মাণ
গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে ফুলছড়ি উপজেলাবাসীর উদ্যোগে বালাসীঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার সর্বস্তরের নানা শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।
আগামী ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে এবং বর্তমানে এ সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর ওপর দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতু দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
মাগুরা সদর উপজেলার ভাবনহাটি-টিওরখালি সড়কে ফটকি নদীর ওপর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুখী নীলগঞ্জ এলাকায় পাণ্ডব নদীর ওপর নির্মাণাধীন ৬৭৮ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হোসনা আফরোজ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত স্বৈরাচারী সরকার ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষের এই টাকা বিদেশে পাচার হয়েছে।
বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ নির্মাণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইতালির সরকার।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোনে ব্যয়ের ওপর চলামন সারচার্জ কর্তন বন্ধে সরকার ও সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)।
বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্বাণ করল চীন। একটি বিশাল গিরিখাতজুড়ে দুই মাইল বিস্তৃত সেতুটি। আগামী জুনে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন নামের সেতুটি উদ্বোধন করবে চীনা কর্তৃপক্ষ।